অমর একুশে

বাংলা আমার চেতনা (ফেব্রুয়ারী ২০১৬)

অয়ন সাধু
  • 0
  • ২৯১
মিশ্র সংস্কৃতির যুগেও -
নয়কো ভাষা রিক্ত,
ভাষার জন্য গিয়েছে প্রাণ,
"বাংলা ভাষা" ধন্য|

গর্ব মোদের রবিন্দ্রনাথ,
কাজী ও জীবনানন্দ,
শরৎ, বলাই, সেন সুকুমার,
দিয়েছে অনেক আনন্দ|

নব্য যুগেও হয়েছে সৃষ্টি,
সুভাষ, শঙ্খ, জয় ও সুনীলে,
সুমিষ্ট সব ভাষার বৃষ্টি,
রইল প্রণাম সবার চরণে|

"শিকড় পচিলে বৃক্ষ মরিবে,
উৎস ভুলিলে শুণ্য গ্রাসিবে|"
এখনো আকুল বাংলার মাটি,
জননীর স্নেহ ষোলো আনা খাঁটি|

এসো সবে মিলে স্মরি,
অমর একুশে -
বাংলায় গাই,
ভাষা ভালোবেসে|
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৬ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬